লোহাগড়ায় আড়াই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার তিন
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে আড়াই হাজার পিস ইয়াবা বড়িসহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।