আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে পুরুষ দিবস। কর্মক্ষেত্রের ব্যস্ততা, সংসারের আর্থিক নিরাপত্তা কিংবা সন্তানের নিরাপদ আশ্রয়—সব মিলিয়ে পুরুষরা সাধারণত নিজেদের সবসময় কঠোর ও দৃঢ় রাখার পণ করেন।পরিবার ও সমাজের নানা দায়িত্ব সামলাতে গিয়ে এই শক্তপ্রকৃতির মানুষগুলোও অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে তাদের মনের গভীরে থাকা না বলা আবেগ বা কারও কাঁধে মাথা রাখার আকুতি কি আদৌ প্রকাশ পায়? দিবসটি উপলক্ষে এমন প্রশ্নই এখন সামনে আসছে।