ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান
ঝালকাঠি জেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ স্মরণে আয়োজিত এক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী প্রতিযোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।রোববার বিকেলে আয়োজিত এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।