ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে অবস্থান করছেন ঢাকার মাটিতে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গিয়ে ওঠেন।দৈনিক বাংলাদেশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে তার এই হঠাৎ ঢাকা সফর সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।