বিটিএমএ পরিচালক হলেন জহিরুল ইসলাম রিংকু
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, সংগঠনের পর্ষদে তাকে পরিচালক পদে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট শিল্প খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।