পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে সুফি মিজানের নাতি ভিক্টর মহসিন
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির কর্পোরেট কার্যক্রমে নতুন প্রজন্মের অন্তর্ভুক্তি ঘটেছে। গ্রুপটির প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের উত্তরসূরি হিসেবে ব্যবসায়িক নেতৃত্বভার গ্রহণ করেছেন তার নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন।এর মাধ্যমে দেশের অন্যতম বড় এই শিল্পগোষ্ঠীটির ব্যবস্থাপনায় তৃতীয় প্রজন্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিচালনায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।