নড়াইলের যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা আটক
নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেত্রীকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে আটক হওয়া ওই নারীর নাম পাপিয়া সুলতানা, যিনি যুবলীগ নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষে তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।