আসন্ন ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, নবায়ন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির সময়সীমা পূর্ণ হতে চলেছে।তবে নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসলেও, চুক্তিটির মেয়াদ বৃদ্ধি কিংবা নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি বা সিদ্ধান্ত হয়নি। ফলে চুক্তিটি নবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।