পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার যুক্ত হয়েছেন পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের সঙ্গে। দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।এর মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটের কাঠামোগত উন্নয়নে নিজের অভিজ্ঞতা ও মেধা কাজে লাগাবেন বাংলাদেশ ক্রিকেটের এই পরিচিত ব্যক্তিত্ব।