পটুয়াখালীতে চলাচলের পথ আটকে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়সংলগ্ন এলাকার প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবারের যাতায়াতের একমাত্র পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে এই পথটি অবরুদ্ধ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী।জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসা ওই রাস্তাটির বিভিন্ন অংশের ইট তুলে ফেলে চলাচল সম্পূর্ণ অসম্ভব করে তোলা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন এবং তাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।