নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর এলাকায় এই নাশকতার ঘটনাটি ঘটে।এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।