ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সুরক্ষা এবং তাদের নানা জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। স্থানীয় সমাজে প্রবাসী বাংলাদেশিদের যথাযথভাবে মানিয়ে নিতে সহায়তা করার পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণে দেশটির বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সংগঠনটি।প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের দীর্ঘমেয়াদি বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের জীবনমান উন্নয়নে দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।