চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকার একটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালত এই পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।