সবুজ শিল্পায়নে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ, নতুন করে সনদ পেল ১২ কারখানা
পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ক্ষেত্রে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল বাংলাদেশ। মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএসজিবিসির পক্ষ থেকে সম্প্রতি দেশের আরও এক ডজন শিল্পপ্রতিষ্ঠানকে লিড (LEED) সনদ প্রদান করা হয়েছে।এর মাধ্যমে পরিবেশসম্মত উৎপাদন ও কারখানা ব্যবস্থাপনায় দেশের সাফল্যের খাতায় নতুন আরেকটি অধ্যায় যোগ হলো, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য খাতের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।