জলবায়ু সম্মেলনে বিশ্বমঞ্চে উপস্থাপিত হলো সোনালী আঁশের অপার সম্ভাবনা
পরিবেশ রক্ষা ও বৈশ্বিক বাণিজ্যে পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে নতুন এক রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু আসরে প্লাস্টিকপণ্যের টেকসই বিকল্প হিসেবে পাটকে প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়েছে।তুর্কিতে অনুষ্ঠিত এই সম্মেলনে জানানো হয়, পরিবেশবান্ধব সামগ্রীর প্রসার ঘটানো, কার্বনের মাত্রা হ্রাস করা এবং বৈদেশিক বাণিজ্যের অংক ভারী করার ক্ষেত্রে পাটশিল্প বিশ্ববাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।