পাবনায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
পরিবেশের ক্ষতিসাধন এবং আইন অমান্য করায় পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।অভিযানকালে মোট পাঁচটি অবৈধ ইটভাটাকে আইনের আওতায় আনা হয়। পরিবেশদূষণের দায়ে এ সময় সংশ্লিষ্ট ভাটাগুলোকে সর্বমোট ১৯ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।