শ্রমিক নেতাকে মুক্তি না পেলে সিলেটে বাস ধর্মঘটের আল্টিমেটাম
সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এক সাবেক সংসদ সদস্যের কর্মসূচিতে বাস সরবরাহ করার অভিযোগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটকের ঘটনা ঘটেছে।এই আটকের জেরে সংশ্লিষ্ট শ্রমিক নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। অন্যথায় আগামী ২০ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি পালনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।