ঢাকায় কনসার্ট করতে পারেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা
সম্প্রতি রোমানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ওটিলিয়ার ঢাকা সফরের পর এবার দেশের সংগীতাঙ্গনে আরেকটি বড় আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আয়োজকদের ইঙ্গিত অনুযায়ী, বিশ্বখ্যাত কলম্বিয়ান সংগীততারকা শাকিরাকে ঢাকায় এনে একটি কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে।এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার কনসার্টপ্রেমী শ্রোতারা প্রথমবারের মতো এই আন্তর্জাতিক তারকার পরিবেশনা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত দিনক্ষণ বা বিস্তারিত কিছু জানানো হয়নি।