জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি নিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে তিনি দলত্যাগের ঘোষণা দেন।দৈনিক বাংলাদেশ সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি এই রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার ফেসবুক পোস্টের মাধ্যমেই বিস্তারিত জানা যায়।