পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, পারদ নেমে ১৩.৬ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশবর্তী সীমান্ত জেলা পঞ্চগড়জুড়ে ক্রমেই শীতের তীব্রতা দৃশ্যমান হচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং কমতে শুরু করেছে পারদের মাত্রা।বিশেষ করেগত রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সময়টাতে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।