নড়াইলে জোড়া খুন: হিন্দু বসতিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উড়িয়ে দিল পুলিশ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুজন স্থানীয় নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর একটি বিশেষ মহলের বাড়িঘরে হামলা চালানোর তথ্য সামনে এসেছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই ঘটনার জেরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি বা বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক এই হত্যাকাдে্র পর বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বাসভবনে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। কিন্তু বিভিন্ন মহলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।