সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবন থেকে সব ধরনের বনদস্যু চিরতরে হটানোর একক দাবিতে একটি ব্যতিক্রমী নৌ-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।জানা গেছে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অন্তর্ভুক্ত খোলপেটুয়া নদীর বুকে এই নৌ-বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও বনজীবীরা এই মানববন্ধনে অংশ নিয়ে সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য বন্ধের জোরালো দাবি জানান।