নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবার প্রাতিষ্ঠানিক কার্যক্রমের পরিধি বাড়িয়ে একটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন এই একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর মাধ্যমে নোবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষা ও পঠনপাঠনের সুযোগ আরও সম্প্রসারিত হবে, যা স্থানীয় পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।