নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সব নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে বন্দরনগরী চট্টগ্রামে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে এই ঝটিকা কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে বিভিন্ন ধরনের ব্যানারও প্রদর্শন করতে দেখা যায়।