BD State News

ত্রুটিপূর্ণ নকশার ফলে দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট

দৈনিক বাংলাদেশের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কাঠামোগত ভুল নকশার কারণে নিরাপদ পানির তীব্র সংকট তৈরি হচ্ছে। আমাদের দৈনন্দিন কার্যক্রমে পানিকে একটি জীবন্ত চক্র বা 'লিভিং সাইকেল' হিসেবে বিবেচনা করা হয় না।প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, ছাদ দিয়ে সংগ্রহ করা বৃষ্টির পানি সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। পাশাপাশি ব্যবহারের পর ধোয়া পানি সরাসরি ড্রেনে চলে যায় এবং শৌচাগারের বর্জ্যমিশ্রিত পানি পরিশোধিত না হয়ে সরাসরি নদ-নদী, খাল ও সমুদ্রে মিশে পরিবেশ ও পানির প্রাকৃতিক চক্রকে বিপন্ন করছে।

ত্রুটিপূর্ণ নকশার ফলে দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট