নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্গত নিঝুমদ্বীপে স্থানীয়দের অতিপ্রিয় ও মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ শিয়ালের হিংস্র আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।প্রায় এক দশক ধরে দ্বীপ অঞ্চলের মানুষের সঙ্গে অত্যন্ত বন্ধুভাবাপন্ন ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল এই হরিণটি।