দীর্ঘ উৎকণ্ঠা ও দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর নিজ পরিবারে ফিরে এসেছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা। নিখোঁজ হওয়ার প্রায় নয় থেকে দশ ঘণ্টা পর তাকে অক্ষত অবস্থায় খুঁজে পান পরিবারের লোকজন।প্রিয় বাবাকে নিরাপদে ফিরে পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী ও তার পরিবার।