BD State News

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি, গোয়েন্দাদের নাশকতার ছকের তথ্য

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং এর সংলগ্ন হ্যাঙ্গার গেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আসা বিশেষ তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা ও এর আশেপাশের সংবেদনশীল স্থাপনাগুলোতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটানোর একটি পরিকল্পনা রয়েছে। এই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর চত্বরে নিরাপত্তা নজরদারি বাড়িয়ে দিয়েছে।

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি, গোয়েন্দাদের নাশকতার ছকের তথ্য