পাবনার ভাঙ্গুড়ায় নারীদের ফুটবল প্রতিযোগিতা ঘিরে আনন্দের আবহ
পাবনা জেলার ভাঙ্গুড়া পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে একটি ফুটবল প্রতিযোগিতা বেশ প্রাণোচ্ছল পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার পরিচিত বড়াল ব্রিজ খেলার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই নারী ফুটবল ম্যাচটি দেখার জন্য মাঠের আশপাশে স্থানীয় দর্শকদের মধ্যে দারুণ উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।