অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি নিজেদের করল শ্রীলঙ্কা
টুর্নামেন্টে দুর্দান্ত আধিপত্য বজায় রেখে ২০২৬ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির মুকুট নিজেদের মাথায় তুলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পুরো প্রতিযোগিতায় নিজেদের সবকটি ম্যাচে জয় তুলে নিয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কোনো ম্যাচেই হারের মুখ দেখতে হয়নি লঙ্কান মেয়েদের। মোট আটটি ম্যাচ খেলে সবগুলোতে জয়লাভ করে তারা টুর্নামেন্ট শেষ করে পূর্ণাঙ্গ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে।