ত্রিশালে লটারির মাধ্যমে ১২০ নারী কর্মী নির্বাচন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কর্মী হিসেবে অংশগ্রহণের জন্য নারী শ্রমিকদের নাম চূড়ান্ত করা হয়েছে।উপজেলার মোট ১২টি ইউনিয়নে স্বচ্ছতা বজায় রাখতে উন্মুক্ত লটারি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হয়। এই ড্র বা লটারির মাধ্যমে সর্বমোট ১২০ জন নারীকে কাজের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।