নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে আসছে বৈদ্যুতিক ট্রেন
দেশের ট্রেন চলাচলের খাতকে আরও উন্নত করতে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে কতৃপক্ষ। এর অংশ হিসেবে বুলেট ট্রেনের পরিবর্তে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে চলতে সক্ষম বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে।উদ্যোগটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে জয়দেবপুর পর্যন্ত রেলপথের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈদ্যুতিক ট্রেন চালুর মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হবে।