সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আটক তিন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা দলের এই অভিযানে অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।