চট্টগ্রাম ও খাগড়াছড়ির মধ্যে রেল যোগাযোগ চালুর উদ্যোগ
চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মধ্যে ট্রেন চলাচলের ব্যবস্থা করতে একটি নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত বিদ্যমান রেলপথটিকে আরও বর্ধিত করার পরিকল্পনা রয়েছে।এই প্রকল্পের আওতায় ফটিকছড়ি উপজেলার ওপর দিয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রধানন্ত্রীর কাছে একটি ডিও লেটার দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রতিনিধি।