ভারতের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ায় মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ
ভারতের ভোটার তালিকা থেকে বহু মুসলিম নাগরিকের নাম মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে দেশটির ওই সংখ্যালঘুদের নাগরিক পরিচয় নিয়ে বড় ধরণের অনিশ্চয়তা ও সংকট তৈরি হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে তাদের অনেকেরই ভাগ্যে জুটেছে কারাবাস। এমনকি তাদের জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর গুরুতর অভিযোগও পাওয়া গেছে।