শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ মাঠে গড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) রাত নয়টার দিকে রাংটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।