ফারাক্কার নেতিবাচক প্রভাবে পদ্মায় পানি কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী
উজানে ফারাক্কা ব্যারাক চালুর আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে দেখা যায়, বর্তমানে প্রমত্তা পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নদীর পানিপ্রবাহে প্রায় ৮০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে।পদ্মা নদীর পানির এই চরম সঙ্কটের কারণে এর বিভিন্ন শাখা নদীসহ দেশের অন্তত ১০টি নদ-নদীর স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিংবা সেগুলো শুকিয়ে মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়েছে।