খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান কার্যালয় বা নগর ভবনে পেট্রোল বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের মূল সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে মারে দুর্বৃত্তরা।