নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।