পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত মোবারক হোসেন এবং তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুর পরিবার।এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।