আল্লাহর হক ও বান্দার হক সম্পর্কে যা জানা জরুরি
'হক' কথাটির সহজ অর্থ হলো মানুষের পাওনা, নির্দিষ্ট অংশ কিংবা অধিকার। সাধারণত ইসলামি শরিয়তের পরিভাষায় এই অধিকার বা হক প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এর একটি হলো স্রষ্টার প্রাপ্য বা আল্লাহর হক, আর অন্যটি হলো সৃষ্টির প্রাপ্য বা বান্দার হক।ইসলামের বিধান অনুযায়ী, প্রথম প্রকারের অধিকারটি অর্থাৎ 'হাক্কুল্লাহ' সরাসরি মহান আল্লাহর সঙ্গে সম্পর্কিত এবং এটি তাঁরই হক হিসেবে বিবেচিত হয়।