এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর প্রস্তুতিমূলক পর্বের অংশ হিসেবে তুরস্কের আনতালিয়ায় দেশটির রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের পরিধি আরও প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।