দৌলতদিয়ায় পদ্মায় মিলল সোয়া দুই কেজির ইলিশ, দাম ১৪ হাজার ছাড়াল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিশাল আকৃতির একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির ওজন দুই কেজির বেশি হওয়ায় স্থানীয় বাজারে এর ভালো দাম পাওয়া গেছে।দৌলতদিয়ার স্থানীয় একটি আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। পরে ক্রেতা এটি অনলাইনে বিক্রির ব্যবস্থা করেন। বিশালাকার এই ইলিশটির মোট দাম উঠেছে ১৪ হাজার ৫২০ টাকা।