ফ্রান্সপ্রবাসীর ব্যতিক্রমী বিয়ে: হেলিকপ্টারে চেপে কনেকে নিয়ে গ্রামে ফেরলেন বর
দীর্ঘ সাত বছর ফ্রান্সে প্রবাসজীবন কাটানোর পর দেশে ফিরে এক ভিন্নধর্মী আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক যুবক। সম্প্রতি রাজধানীর চিটাগাং রোড সংলগ্ন সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে অবস্থিত নিজের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।বিয়ে সম্পন্ন হওয়ার পর চিরায়ত নিয়ম ভেঙে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান ওই প্রবাসী বর। ব্যতিক্রমী এই আয়োজনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ও কৌতূহলী মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় জমান।