ছোট পর্দার খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার দীর্ঘ অভিনয় জীবনে নতুন এক সাফল্যের দেখা পেয়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-তে ফুফু চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হচ্ছেন।নাটকটিতে তার অভিনীত চরিত্রটি নেতিবাচক হলেও তা সাধারণ দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এই ভিন্নধর্মী চরিত্রটি তার অভিনয় ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় বা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।