প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইল ইন্দোনেশিয়া
দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকা দাবানলের ফলে উদ্ভূত আন্তঃসীমান্ত বায়ুদূষণ বা ধোঁয়াশার সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষ নেতা প্রাবোও সুবিয়াটো এই পরিস্থিতির জন্য প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।গত বেশ কিছুদিন ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে না আসায় তার নেতিবাচক প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। এর ফলে সৃষ্ট ধোঁয়াশার কারণে ওই অঞ্চলে যে পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়েছে, সেটির দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার এই পদক্ষেপ নিলেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।