দুমকিতে সরকারি হালট জবরদখল করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ সাংবাদিক পরিবার
পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি কাগজপত্রে থাকা হালট বা চলাচলের পথ জবরদখল করে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির দুজন নেতার বিরুদ্ধে এই দখলের অভিযোগ আসায় ভোগান্তিতে পড়েছে একটি সাংবাদিকের পরিবার।অভিযোগ রয়েছে যে, ওই দুই বিএনপি নেতা সরকারি রেকর্ডভুক্ত হালট নিজেদের দখলে নিয়ে প্রাচীর তুলেছেন। এর ফলে দীর্ঘদিনের যাতায়াত ও চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই সাংবাদিকের পরিবার অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।