পুলিশ সদরদপ্তরের কাছে মহানগর শপিং কমপ্লেক্স দখলের অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ
রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের পাশেই অবস্থিত মহানগর শপিং কমপ্লেক্সের টিনশেড মার্কেট জবরদখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন।অভিযোগ রয়েছে, একটি নির্দিষ্ট পক্ষ এই বাজারটি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা ও নানা ধরনের হয়রানির অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।