শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির তাগিদ রাষ্ট্রপতির
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও ওপরে তোলার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে সংগতি রেখে দক্ষ এবং যোগ্য জনবল তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলার এই আহ্বান জানানো হয়।