৪২ বছরে পা দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়শৈলী ও ব্যাপক খ্যাতির জোরে এক স্বতন্ত্র আসন গড়ে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। পুরুষপ্রধান এই চলচ্চিত্রজগতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে নায়কনির্ভর সিনেমার পাশাপাশি নারীপ্রধান চলচ্চিত্রেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।চলচ্চিত্র অঙ্গনের এই পরিচিত মুখ ও 'লেডি সুপারস্টার' হিসেবে খ্যাত তারকা তার জীবনের বানিয়াল্লিশতম জন্মবার্ষিকীতে চারপাশ থেকে ভক্ত-অনুরাগীদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা সিক্ত হয়েছেন।